ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আল নাসরে প্রথম শিরোপা রোনালদোর

আল নাসরে প্রথম শিরোপা রোনালদোর
×

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৩:৫৪

স্বপ্নপূরণ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। পেলেন আল নাসরে প্রথম ট্রফির স্বাদ। বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে দামাক এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেছে আল নাসর। তাতে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা।

২০২৩ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সৌদি প্রো লিগের শিরোপা উঁচিয়ে ধরলেন রোনালদো। এটি আল নাসরের ক্লাব ইতিহাসের ১১তম লিগ শিরোপা, তবে ২০১৯ সালের পর ঘরোয়া লিগে এটিই তাদের প্রথম ঘরোয়া লিগ জয়।

চলতি লিগ মৌসুমে নাসরের হয়ে ২৮ গোল করেছেন রোনালদো। লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিন নম্বরে পর্তুগিজ তারকা। দামাকের বিপক্ষে জোড়া গোলে রোনালদোর ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৯৭৩। সৌদি আরবে নিজের তৃতীয় মৌসুমে এসে শিরোপা জিতলেন রোনালদো।

এর আগে আল নাসরের হয়ে ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন। সেটি ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্ট ছিল না।

আরও পড়ুন

×