ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘তামিম ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো’

‘তামিম ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৭:২৬

সম্প্রতি টেস্ট ক্রিকেট ও নিজের ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে ‘সমকাল’-এর মুখোমুখি হয়েছিলেন তাইজুল ইসলাম। যেখানে দেশের ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তার মাঠের এবং মাঠের বাইরের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

তামিম ইকবালের নেতৃত্বের গুণাবলী নিয়ে তাইজুল বলেন, ‘অবশ্যই একজন ভালো অধিনায়ক ছিলেন তিনি। প্রিমিয়ার লিগ, বিপিএল এবং জাতীয় দলে তার সঙ্গে খেলার সুযোগ হয়েছে আমার। তামিম ভাই মাঠের ভেতরে সবাইকে উজ্জীবিত করতে পারতেন। বিশেষ করে, একজন ব্যাটার কীভাবে নিজেকে প্রটেক্ট করে, সেগুলো শেয়ার করতেন। এভাবে করলে ওই ব্যাটারকে আউট করা যেতে পারে।’

বাইরে থেকে অনেক সময় ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলে। তবে তামিমের সঙ্গে নিজের বন্ধনটা যে বেশ মজবুত, তা স্পষ্ট করেছেন তাইজুল।

মাঠের ক্রিকেট এবং মাঠের বাইরের ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার ওপর জোর দিয়ে এই বাঁহাতি স্পিনার বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। এই সম্পর্ক খেলার বাইরে। যদিও মানুষ ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে খেলাকে মিলিয়ে ফেলে। তিনি আমাকে বাইরে যেভাবে ভালোবাসতেন, খেলার মাঠে সহযোগিতা করতেন বিভিন্নভাবে।’

আরও পড়ুন

×