ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চোটমুক্ত স্কোয়াড নিয়ে ফুরফুরে বাংলাদেশ দল

চোটমুক্ত স্কোয়াড নিয়ে ফুরফুরে বাংলাদেশ দল
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৭:৫২

মঙ্গলবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করেছে মারিয়া মান্ডার দল। গোয়ার গরম আর আর্দ্রতার মাঝেই আজ সকালের সেশনে কিছুটা হালকা বৃষ্টি হয়। তবে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুশীলন করেছেন ঋতুপর্নারা।

আজকের সেশনটি শুরু হয় ওয়ার্ম-আপ ও পাসিং ড্রিলের মাধ্যমে। এরপর বলের নিয়ন্ত্রণ ধরে রাখার বিশেষ গেম খেলেন মেয়েরা। অনুশীলনের শেষ ৩০ মিনিট ফুটবলাররা নিজেদের মধ্যে ম্যাচ খেলেন। এর পাশাপাশি কোচিং স্টাফরা খেলোয়াড়দের পজিশনিং এবং ম্যাচের বিভিন্ন মুহূর্তে দলের করণীয় সম্পর্কে বাড়তি কাজ করেছেন।

টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, স্কোয়াডের সব খেলোয়াড় বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং দলে কোনো চোটের সমস্যা নেই। মাঠের অনুশীলন শেষে দুপুরে টিম হোটেলেই জিম সেশন ও আইস বাথ নিয়েছেন মেয়েরা।

আগামীকাল বুধবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। এরপর ২৮ মে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মারিয়াদের হ্যাটট্রিক শিরোপার মূল মিশন। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

আরও পড়ুন

×