ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বকাপ ২০২৬

টিকিটের চড়া দাম নিয়ে যুক্তরাষ্ট্রে ফিফাকে আইনি নোটিশ

টিকিটের চড়া দাম নিয়ে যুক্তরাষ্ট্রে ফিফাকে আইনি নোটিশ
×

সোফি স্টেডিয়ামের বাইরে ফিফা বিশ্বকাপের লোগো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ছবি: এএফপি

আলজাজিরা

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ১৬:১৮

আসন্ন বিশ্বকাপে টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণের কারণে ফিফাকে আইনি নোটিশ পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্জি অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। অতিরিক্ত মূল্য নির্ধারণের পরও স্টেডিয়ামে দর্শককে যথাযথ আসন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে তদন্ত করছে এই দুই অঙ্গরাজ্য।

স্থানীয় সময় বুধবার এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিতিয়া জেমস এবং নিউজার্সির জেনিফার ড্যাভেনপোর্ট জানান, ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিটের দাম আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি।

টিকিটের চাহিদার ওপর ভিত্তি করে দাম কমানো-বাড়ানোর জন্য ফিফা এবারই প্রথম ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করেছে। তবে সাধারণ ফুটবলপ্রেমীদের অভিযোগ, ভালো মানের আসনের জন্য টাকা দিলেও তুলনামূলক নিম্নমান ও কম আকর্ষণীয় আসন মিলছে। টিকিট ক্রেতাদের এমন অভিযোগ নজরে আসার পর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আইনি নোটিশ পাঠানোর মতো পদক্ষেপ নিয়েছে।

ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় গত অক্টোবরে। চড়া দাম নির্ধারণের বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিপুল চাহিদার বিষয়টি সামনে আনেন। দাবি করেন, এতো চাহিদার বিপরীতে আসন সংখ্যা বা টিকিট সরবরাহের সক্ষমতা সীমিত। 

আইনি নোটিশে ফিফার কাছে দুই অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণের কাঠামো, স্টেডিয়ামে আসনের অবস্থানের ভিত্তিতে মূল্য নির্ধারণের পদ্ধতিসহ আরও কিছু বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। 

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিতিয়া জেমস বলেন, কাউকে যেন কৌশলে বোকা বানিয়ে আকাশচুম্বী দাম দিতে বাধ্য করা না হয়। পাশাপাশি গ্রাহক যে আসনের টিকিট কেটেছেন তাদের সেটিই পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

×