ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোনালদো না খেললেই পর্তুগাল ভালো খেলে: টেলর টুয়েলম্যান

রোনালদো না খেললেই পর্তুগাল ভালো খেলে: টেলর টুয়েলম্যান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ২০:৪০

সাবেক মার্কিন ফুটবলার ও বিশ্লেষক টেলর টুয়েলম্যান বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো না খেললেই সবচেয়ে ভালো খেলতে পারে পর্তুগাল।

বিশ্বকাপের আগে ফুটবলবিশ্বে আলোচনার বড় অংশজুড়ে আছেন দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকের ধারণা, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ।

এমন সময়ে পর্তুগাল দল নিয়ে নিজের বিশ্লেষণে টুয়েলম্যান বলেন, বর্তমান দলটি রোনালদোর ক্যারিয়ারের সেরা পর্তুগাল দল।

সাবেক এই মার্কিন স্ট্রাইকার বলেন, ‘আমি একটা সাহসী কথা বলছি- বিশ্বকাপে রোনালদোকে ঘিরে এটাই পর্তুগালের সেরা দল।’

তার ভাষ্য, ‘আমার মনে হয়, রোনালদো না খেললেই পর্তুগাল সবচেয়ে ভালো খেলে।’

টুয়েলম্যান বলেন, বর্তমান পর্তুগাল দলে এমন অনেক তরুণ ও পরিণত ফুটবলার আছেন, যারা দলটিকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। ফলে আগের মতো পুরো দলকে শুধু রোনালদোকেন্দ্রিক হয়ে খেলতে হয় না।

যদিও পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখনও দলের অন্যতম বড় তারকা এবং নেতৃত্বের প্রতীক। বিশ্বকাপের আগে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনাও হচ্ছে।

অন্যদিকে লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন টুয়েলম্যান। সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে এমএলএস ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তবে সেটিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখছেন না সাবেক এই ফুটবলার।

তিনি বলেন, ‘মেসি ঠিক আছে। এটা শুধু মাংসপেশির ক্লান্তি। বিশ্বকাপের সময় সে পুরোপুরি ফিট থাকবে।’

২০২২ কাতার বিশ্বকাপে মেসির হাত ধরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। অন্যদিকে রোনালদোর পর্তুগাল এখনও বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যের খোঁজে আছে। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, মেসি ও রোনালদোকে ঘিরে আলোচনা ততই বাড়ছে।

আরও পড়ুন

×