আর্জেন্টিনা দলে বাদ পড়লেন যে ৫ তারকা
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৬ | ১৩:৪২ | আপডেট: ২৯ মে ২০২৬ | ১৫:৪৫
বিশ্বকাপ সামনে রেখে অবশেষে চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসিকে নেতৃত্বে রেখে ঘোষিত এই দলে যেমন অভিজ্ঞদের ওপর আস্থা রাখা হয়েছে, তেমনি সুযোগ পেয়েছেন কয়েকজন নতুন মুখও। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কয়েকজন পরিচিত তারকার বাদ পড়া।
গোলপোস্টে আগের মতোই আস্থা রাখা হয়েছে এমিলিয়ানো মার্টিনেজের ওপর। রুলি ও মুসো থাকছেন তার বিকল্প হিসেবে। ডিফেন্সে চোট কাটিয়ে ফিরেছেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ। অন্যদিকে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ভ্যালেন্তিন বারকো, নিকো পাজ ও হোসে ম্যানুয়েল লোপেজ।
তবে শক্তিশালী দল ঘোষণার পরও পাঁচ তারকার বাদ পড়া অবাক করেছে অনেক সমর্থককে।
_1780040066.jpg)
মার্কোস আকুনা
৩৫ বছর বয়সী মার্কোস আকুনা ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেই আসরে ছয়টি ম্যাচ খেলেন তিনি। ক্লাব ফুটবলে রিভার প্লেটের হয়ে নিয়মিত খেললেও হাঁটু ও উরুর চোটের কারণে এবার দলে জায়গা হয়নি অভিজ্ঞ এই ডিফেন্ডারের।
_1780040105.jpg)
মাতিয়াস সুলে
অনেকেই মনে করেছিলেন, অ্যাঞ্জেল ডি মারিয়ার উত্তরসূরি হতে পারেন মাতিয়াস সুলে। এএস রোমার হয়ে চলতি মৌসুমে ছয় গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। ইউরোপা লিগেও গোল পেয়েছেন। ইনজুরি কাটিয়ে ভালো পারফর্ম করলেও শেষ পর্যন্ত স্কালোনির আস্থার তালিকায় জায়গা হয়নি তার।
_1780040133.jpg)
এমিলিয়ানো বুয়েন্দিয়া
অ্যাস্টন ভিলার এই আক্রমণভাগের খেলোয়াড়কেও দলে দেখার আশা করেছিলেন সমর্থকরা। পুরো মৌসুমে ১১ গোল ও ৯ অ্যাসিস্ট করে দলকে ইউরোপা লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুয়েন্দিয়া। তবু বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার।
_1780040163.jpg)
নিকোলাস কাপালদো
বহুমুখী ফুটবলার হিসেবে ইউরোপীয় ক্লাব ফুটবলে দারুণ পরিচিত নিকোলাস কাপালদো। সেন্টার-ব্যাক থেকে মিডফিল্ড—একাধিক পজিশনে খেলতে পারেন তিনি। রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের ইনজুরি সমস্যা বিবেচনায় তাকে দলে না রাখা বেশ বড় চমক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
_1780040188.jpg)
মার্কোস সেনেসি
সবচেয়ে৩ বড় চমক হিসেবে দেখা হচ্ছে মার্কোস সেনেসির বাদ পড়াকে। বোর্নমাউথের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে দলকে ইউরোপা লিগ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন এই ডিফেন্ডার। তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল টটেনহ্যাম, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবও। তারপরও স্কালোনি অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির ওপর আস্থা রেখেছেন।
এবারের আর্জেন্টিনা দলে মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজদের মতো তারকারা থাকলেও বাদ পড়া এই পাঁচ ফুটবলারকে ঘিরে আলোচনা থামছে না ফুটবলপ্রেমীদের মধ্যে।
সূত্র: স্পোর্টসকিডা
- বিষয় :
- খেলা
- আর্জেন্টিনা
- দল ঘোষণা
