ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিল্ডিং কোচ প্যামেন্ট চাকরি হারাচ্ছেন

ফিল্ডিং কোচ প্যামেন্ট চাকরি হারাচ্ছেন
×

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৬:৫১

জাতীয় দলের কোচিং স্টাফে বড় ধরনের রদবদল হতে পারে। বাংলাদেশের চাকরি ছেড়ে ভারতের অ্যাসোসিয়েশনে যোগ দিচ্ছেন পেস বোলিং কোচ শন টেইট। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে ও টি২০ সিরিজে থাকছেন না তিনি। তাঁর জায়গায় বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের।

অসুস্থতাজনিত কারণে জাতীয় দলের সঙ্গে থাকতে পারছেন না ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। অস্ট্রেলিয়ান এই কোচকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরখাস্ত করা হলে যেসব আর্থিক সুবিধা দিতে হয়, সেগুলোর প্রক্রিয়া করা হচ্ছে বলে জানান বিসিবির একজন কর্মকর্তা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ (নভেম্বর) পর্যন্ত চুক্তি ছিল তাঁর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন আশিক মজুমদার। এ ছাড়া স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ বিরতি নেওয়ায় মোহাম্মদ সালাউদ্দিন অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

×