ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

আক্রমণে এগিয়ে দক্ষিণ কোরিয়া, প্রথমার্ধে গোলশূন্য সমতা

আক্রমণে এগিয়ে দক্ষিণ কোরিয়া, প্রথমার্ধে গোলশূন্য সমতা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৯:১৯ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১১:৪৩

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে দক্ষিণ কোরিয়া। তবে ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

শুক্রবার (১২ জুন) বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। এদিন ম্যাচের প্রথমার্ধে বল দখলে সামান্য এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে ৫৩ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে কোরিয়ানরা। চেক প্রজাতন্ত্রের দখলে ছিল ৪৭ শতাংশ। কোরিয়া ৮টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের তিনটি শটের একটিও লক্ষ্যে ছিল না।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে সক্রিয় ছিলেন কোরিয়ার সন হিউং-মিন, লি কাং-ইন ও লি জে-সাং। ১৪ মিনিটে লি জে-সাংয়ের দূরপাল্লার শট দারুণ দক্ষতায় রুখে দেন চেক গোলরক্ষক মাতেই কোভার।

চেক প্রজাতন্ত্রের প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে ১৬ মিনিটে। তবে প্যাট্রিক শিককে শট নেওয়ার আগেই আটকে দেন কিম মিন-জে।

বিরতির আগে কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে দক্ষিণ কোরিয়া। ৩৮ মিনিটে সনের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে যোগ করা সময়ে গোলের দারুণ সুযোগ পেয়েও ভারসাম্য হারিয়ে ফেলায় শট নিতে পারেননি তিনি।

আরও পড়ুন

×