ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন, মঞ্চ মাতালেন নোরা-সঞ্জয়

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন, মঞ্চ মাতালেন নোরা-সঞ্জয়
×

ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০১:১১ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ০১:১৬

ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানাল কানাডা। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশটিতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের যাত্রা শুরু হলো। দেশটির আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সংগীতের সঙ্গে যে নৃত্য পরিবেশন করেন, তা ছিল হৃদয় জিতে নেওয়ার মতোই। এদিন ভারতের নোরা ফাতেহির সঙ্গে মঞ্চ মাতান বাংলাদেশি বংশোদ্ভূত র‍্যাপার ও ডিজে সঞ্জয়, যার মাধ্যমে এবারের ফুটবল বিশ্বকাপের ক্ষুদ্র হলেও একটি অংশ হলো বাংলাদেশ। 

মেক্সিকোতে কিংবদন্তি শিল্পী শাকিরার পরিবেশনায় বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠলেও কানাডায় শনিবার থেকে শুরু হয়েছে এই মহাযজ্ঞ। টরোন্টো স্টেডিয়ামে (বিএমও ফিল্ড) নীল আকাশের নিচে লাল ফুলের সাজে সজ্জিত মঞ্চে এক সংক্ষিপ্ত, সুন্দর ও পরিচ্ছন্ন উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেছেন ফুটবল অনুরাগীরা। 

সংগীতে কোরাস ও একক—উভয় পরিবেশনাই ছিল। অ্যালানিস মরিসেট, ব্রায়ান অ্যাডামস, মাইকেল বুলে, অ্যালেসিয়া কারা, জেসি রেয়েজ, নোরা ফাতেহি, অ্যালিভিয়ানা, ভেজেড্রিউম, উইলিয়াম প্রিন্স ও প্রবাসী বাংলাদেশি ডিজে সঞ্জয় মাতান মঞ্চ। এই অনুষ্ঠানের মাধ্যমে কানাডা নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরে। এক প্রজন্ম আরেক প্রজন্মের হাতে দেশের নেতৃত্ব তুলে দেয়।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর তিন স্বাগতিক দেশের একটি কানাডা। প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাগতিক হিসেবে ১৩টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি। ১২ জুন কানাডা–বসনিয়া হার্জেগোভিনা ম্যাচ দিয়ে এই ফুটবল উৎসবের শুরু হলো। 
 

আরও পড়ুন

×