ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ডাচদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা মেয়েদের 

ডাচদের হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা মেয়েদের 
×

নিজেদের মধ্যে ধাক্কা লাগার শঙ্কা সামলে মারুফার দারুণ এক ক্যাচ। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২০:১৫ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ২০:২৩

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে ৬ উইকেটের সহজ পেয়েছে বাংলাদেশ। রোববার বার্মিংহামে জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য পেয়ে ৫ বল থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে ফিফটি পেয়েছেন ওপেনার জোয়ারিয়া ফেরদৌস। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে। দলটির হয়ে তিনে নামা অধিনায়ক ব্যাবেট ডি লিড ৪৫ বলে পাঁচ চারে ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার হিথার সিগার্স ১৬ ও মিডলের রবিনা রিজকি ১৩ রান যোগ করেন। 

জবাব দিতে নেমে ৭.৫ ওভারে ৬৭ রানের ওপেনিং জুটিতে ম্যাচ সহজ করে ফেলে বাংলাদেশ। এর মধ্যে জুয়ারিয়া ৩৩ বলে ৫০ রান যোগ করেন। তার ব্যাট থেকে সাতটি চারের সঙ্গে দুটি ছক্কা আসে। অন্য ওপেনার দিলারা আক্তার ২৩ বলে ২৬ রান করেন। পরে নিগার সুলতানা (০) ও সুবহানা মুস্তারি (৪) ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। শারমিন আক্তার ৩২ বলে ৩৭ ও স্বর্ণা আক্তার ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। 

এর আগে বল হাতে বাংলাদেশের মারুফা আক্তার ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন। ফারিহা তৃষা, সানজিদা আক্তার মেঘা, রাবেয়া খান, ঋতু মনি নেন একটি করে উইকেট। 

আরও পড়ুন

×