ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

প্রস্তুত লিটনের পেস ইউনিট 

প্রস্তুত লিটনের পেস ইউনিট 
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১০:২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই প্রথম ওয়ানডে সিরিজ জিতলেও টি২০ সিরিজ জয়ের রেকর্ড পুরনো। ২০২১ সালে মিরপুরে ৪–১ ব্যবধানে হারিয়েছিল সফরকারীদের। ট্রিপিক্যাল স্পিন ট্র্যাকে প্রভাব বিস্তারি সেই জয়ে ছিল না আনন্দ। ওই সিরিজ জিতে ফেইক কনফিনেন্স অর্জন করেছিল বাংলাদেশ। ২১ সালের টি২০ বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পেছনে ওই ফেইক কনফিডেন্সকে দায়ী করা হয়।

লিটনদের সামনে আপাতত বিশ্বকাপ নেই। ভারতে বিশ্বকাপ বয়কট করায় ২০২৮ সালে অস্ট্রেলিয়ায় খেলবে পরের বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে সামনের বিশ্বকাপের প্রাক প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় টি২০ সিরিজটি দলের সক্ষমতা যাচাই করার। অধিনায়ক লিটন কুমার দাস ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় ভালো করার ব্যাপারে আশাবাদী। 

গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটন জানান প্রতিপক্ষের সক্ষমতা অনুযায়ী একাদশ সাজাবেন, ‘প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, কোন উইকেটে খেলছি, উইকেটের আচরণ কেমন হবে; সবকিছু বিবেচনায় নিয়েই একাদশ সাজানো হবে। যেহেতু দুইজনের বেশি তিন স্পিনার একসঙ্গে খেলার সম্ভাবনা খুব কম। আবার খেলতেও পারে। দেখা যাক, কাল পর্যন্ত অপেক্ষা করেন।’

চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট ভালো থাকে। স্পোর্টিং কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেন লিটনরা। এই সিরিজটিও স্পোর্টিং উইকেটে খেলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। কারণ মিরপুরে ভালো উইকেটে খেলেই ওয়ানে সিরিজ জিতেছেন তারা।

লিটনের মতে, ‘অবশ্যই যখন বড় দলের সঙ্গে ভালো ক্রিকেট খেলবেন, শুধু সিরিজ জেতাই নয়, আমরা তিন ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য ইতিবাচক। তবে টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। আমাদের দলও ভিন্ন, তাদের দলও ভিন্ন। তবু বেশিরভাগ ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলেছে, তাই আত্মবিশ্বাসটা আছে।’

টেস্ট সিরিজ থেকেই একটা চাওয়া ছিল লিটনের– টেল এন্ডারদের ব্যাট হাতে দায়িত্বশীল হওয়া। তাইজুল ইসলাম, নাহিদ রানারা সেই টেস্ট ম্যাচ দারুণ সাপোর্ট দিয়েছিল লিটন, মুশফিককে। টি২০ ম্যাচেও লোয়ার অর্ডার ব্যাটারদের কাছ থেকে রান প্রত্যাশা লিটনের।

আরও পড়ুন

×