ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘আমাকে মিস করছেন?’

‘আমাকে মিস করছেন?’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১১:১২

বিশ্বকাপে গ্রুপ পর্বে যে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন না তা নিশ্চিত। তারপরেও চোট কাটিয়ে জাতীয় দলের সঙ্গে নেইমারের অনুশীলনে যোগ দেওয়াটা ব্রাজিলের জন্য ইতিবাচক। বুধবার প্রথমবার দলীয় অনুশীলনে যোগ দেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। তাঁর অনুশীলন দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রচুর সংবাদকর্মী। এত সাংবাদিক দেখে নেইমারও মজা করেছেন। এবং বলেছেন, ‘আমাকে মিস করছেন?’

নেইমারকে যে ব্রাজিল মিস করছে তা তো বলাই যায়। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তাঁর অভাবটা অনুভব করেছে দল। দলের সঙ্গে অনুশীলন ফেরার মানেই যে মাঠে নামতে পারবেন নেইমার তা কিন্তু নয়। হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে সান্তোসের এ ফরোয়ার্ডকে

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা ৩৪ বছর বয়সী নেইমার অবশ‍্য এখনও খেলার জন‍্য প্রস্তুত নন। নক আউট পর্বে তাঁকে পাওয়ার আশা করছে ব্রাজিল। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলের চোটে পড়েন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই ফরোয়ার্ড। সেরে না উঠলেও বিশ্বকাপ দলে জায়গা হয় তাঁর। গত এক মাস অনুশীলন করতে পারেননি নেইমার।

গত বুধবার কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে প্রথমবার রানিং ও ফিটনেস নিয়ে কাজ করেন তিনি। ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, মেডিকেল স্টাফদের আশা নকআউট পর্বে মাঠে নামতে পারবেন এই তারকা। তিনি সর্বশেষ দেশের জার্সিতে খেলেন ২০২৩ সালে।

আরও পড়ুন

×