ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও টাইগারদের হতশ্রী ব্যাটিং

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও টাইগারদের হতশ্রী ব্যাটিং
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৫:৪২ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৫:৪৫

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেলেও টি-টোয়েন্টিতে মুদ্রার উল্টা পিঠ দেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে টাইগাররা। আজ শেষ ম্যাচে হারলে লাল-সবুজ জার্সিধারীদের সঙ্গী হবে হোয়াইটওয়াশের লজ্জা। এমন কঠিন সমীকরণের ম্যাচেও হতশ্রী ব্যাটিং করেছে স্বাগতিকরা। অধিনায়ক তাওহীদ হৃদয় ছাড়া কারো ব্যাটই কথা বলেনি অজি বোলারদের সামনে।

ক্রিজের একপ্রান্ত আগলে রেখে লড়াই করা তাওহীদ হৃদয়ের ৬১ রানের সুবাদে বাংলাদেশের দলীয় রান ১০০ পেরোয়। অন্যথায় টাইগারদের সঙ্গী হতে পারতো অলআউটের লজ্জাও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১০৯ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

রোববার (২১ জুন) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস ভাগ্য অবশ্য সহায় হয়েছিল স্বাগতিকদের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্তু অধিনায়ক ছাড়া রানের দেখা পাননি আর কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে রিশাদ হোসেনের ব্যাট থেকে। বাকিদের কারো রান সংখ্যা দুই অঙ্ক স্পর্শ করেনি।

আরও পড়ুন

×