ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

উরুগুয়ে ম্যাচে পয়েন্ট চায় স্পেন

উরুগুয়ে ম্যাচে পয়েন্ট চায় স্পেন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১০:০৩

বিশ্বকাপে তৃতীয় রাউন্ডের লড়াইয়ে নকআউট পর্বের সমীকরণ মেলাতে মুখোমুখি হচ্ছে দলগুলো। আজ শুক্রবার রাতে মেক্সিকোর গুয়াদালাজারার স্টাদিও অ্যাক্রনে উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হচ্ছে ‘এইচ’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা স্পেন। টুর্নামেন্টের শেষ ৩২-এ পা রাখতে লাতিন আমেরিকান দলটির বিপক্ষে অন্তত ১ পয়েন্ট পেতে চায় ইউরোপীয় চ্যাম্পিয়নরা। অন্যদিকে নকআউট পর্ব নিশ্চিত করতে লা রোজাদের বিপক্ষে ম্যাচে পূর্ণ পয়েন্ট আদায়েই মাঠে নামবে কোচ মার্সেলো বিয়েলসার দল।

গ্রুপ পর্বে দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলহীন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেন কোচ লুই দি লা ফুয়েন্তের শিষ্যরা। পরের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে লা রোজারা।

অন্যদিকে উরুগুয়ে প্রথম দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের পর কেপ ভার্দের বিপক্ষে ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করে লা সেলেস্তেরা। এতে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের নকআউট পর্বে ওঠা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্পেনের বিপক্ষে ম্যাচে জয় না পেলে উরুগুয়েকে নকআউট পর্বের জন্য সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

দুই দলের লড়াইয়ের পরিসংখ্যান স্পেনের হয়েই কথা বলছে। দুই দলের ১০ মুখোমুখিতে স্পেন পাঁচটিতে জিতেছে, বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। তবে বিশ্বকাপ আসরে দুবারের মুখোমুখিতে কেউ কাউকে হারাতে পারেনি।

আরও পড়ুন

×