ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
×

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৩:১৪ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৩:৩৫

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হওয়া একমাত্র টেস্টে টসে জয় পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড নাগারভা। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একমাত্র টেস্টে অভিষেক হচ্ছে বাংলাদেশের দুই ব্যাটারের। চোট পাওয়া লিটন দাসের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন অমিত হাসান। এছাড়া টি-টোয়েন্টি ও ওয়ানডেতে জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নামছেন তাওহীদ হৃদয়।

চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ দল। এই সফরে টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শেষ করবে বাংলাদেশ দল। এসব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),‌ মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান (উইকেটরক্ষক), খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ : ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া টিসিগা (উইকেটরক্ষক), ওয়েসলি মাদেভেরে, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি।

আরও পড়ুন

×