ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৩:০৩ | আপডেট: ০৩ জুলাই ২০২৬ | ০৪:০৫

বিশ্বকাপে দাপুটে ফুটবল খেলে শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। নকআউট পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পেনের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। মার্ক কুকুরেয়ার পাসে ম্যাচের প্রথম গোলটি তিনি করেন প্রথমার্ধের ৩৬ মিনিটে। এরপর দ্বিতীয় গোলটি করেন ৮৯ মিনিটে। এটিও এসেছে কুকুরেয়ার সহায়তায়।

ওইয়ারসাবালের দুই গোলের মাঝে অন্য গোলটি করেছেন পেদ্রো পোরো। ম্যাচের ৬৬ মিনিটে আলেক্স বায়েনার ক্রসে জোরাল হেডে বল জালে জড়ান এই ডিফেন্ডার।

৩-০ গোলে জেতা এই ম্যাচটিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে স্পেন। ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল রাখা স্পেন ২৩ শটের ১০টিই লক্ষ্যে রাখে, অন্য দিকে অস্ট্রিয়া ৫টি শট নিলেও কোনোটি লক্ষ্যে ছিল না। বলা যায়, ম্যাচজুড়ে অস্ট্রিয়া স্পেনকে তেমন কোনো বিপদই তৈরি করতে পারেনি। স্বস্তির এক জয় নিয়েই নকআউটের প্রথম পর্ব পার করল ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

×