ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

কেপ ভার্দের গোল উদযাপনে ভাইরাল কে এই নারী?

কেপ ভার্দের গোল উদযাপনে ভাইরাল কে এই নারী?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৫:৩৯ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ১৬:১৬

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে কেপ ভার্দেকে সমতায় ফিরিয়েছিলেন সিডনি লোপেস ক্যাব্রাল। তবে সেই গোলের চেয়েও বেশি আলোচনা হচ্ছে তার ব্যতিক্রমী উদযাপন নিয়ে। শনিবার মিয়ামিতে গোল করেই গ্যালারিতে উপস্থিত এক নারীর দিকে ছুটে যান ক্যাব্রাল। সব বাধা ডিঙিয়ে গ্যালারিতে পৌঁছে সেই নারীকে জড়িয়ে ধরেন কেপ ভার্দের এই ডিফেন্ডার।

ক্যাব্রালের সেই উদযাপনের মুহূর্ত দ্রুতই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর আলোচনা শুরু হয়, কে ওই নারী? তাৎক্ষণিক জানা যায়, ওই নারী ক্যাব্রালের প্রেমিকা।

এখন জানা যাচ্ছে, তার বিস্তারিত পরিচয়। ক্যাব্রালের ওই প্রেমিকার নাম জেইলি দা ক্রুজ। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। যোগাযোগ ও মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রিধারী অর্জন করেছেন তিনি।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, ক্যাব্রালের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এমনকি উদযাপন শেষে মাঠে ফিরে যাওয়ার আগেও ক্যাব্রাল তাকে ভালোবাসার কথা শোনান।

এদিকে ম্যাচ শেষ হতেই জেইলি দা ক্রুজ নিজের সামাজিকমাধ্যমে ক্যাব্রালের গোলের ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লিখেন, ‘আমি জীবনে কখনও এতটা গর্ব অনুভব করিনি।’

এ ঘটনার পর সামাজিকমাধ্যমে দুজনের অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েছে। ইনস্টাগ্রামে জেলির অনুসারীর বেড়ে হয়েছে প্রায় ২ লাখ। অন্যদিকে ক্যাব্রালের অনুসারী ইতোমধ্যে এক মিলিয়ন ছাড়িয়েছে।ক্যাব্রালের সেই গোল অবশ্য কেপ ভার্দেকে জয় এনে দিতে পারেনি। আর্জেন্টিনার শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফ্রিকার এই ছোট দেশটি। এর আগে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-১ গোলে আটকে রাখতে সক্ষম হয় তারা।

ম্যাচ শেষে ক্যাব্রাল বলেন, ‘আমি তখন কী করছিলাম, নিজেই জানি না। এমন একটি টুর্নামেন্টে এমন গোল করব, কখনও কল্পনাও করিনি। আমরা আরও ভালো ফল পাওয়ার যোগ্য ছিলাম। দুঃখজনকভাবে সেটা হয়নি। তবে আমরা চার বছর পর আবার ফিরে আসব।’

আরও পড়ুন

×