ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৩:১২ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৩:২৮

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। শনিবার হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে হারের পর বাংলাদেশ ওয়ানডে সিরিজেও হতাশ করেছে। প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ২৫ ও ১৩ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে।

ওয়ানডেতে বাংলাদেশকে ২০০১ সালে সবশেষ হোয়াইটওয়াশ করেছিল জিম্বাবুয়ে। আজ হারলে দেশটির বিপক্ষে তৃতীবারের মতো হোয়াইট ওয়াশের লজ্জায় ডুববে বাংলাদেশ।

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশনে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার নাহিদ রানার জায়গায় মোহাম্মদ সাইফ উদ্দিন এবং লেগস্পিনার রিশাদ হোসেনের জায়গায় বাহাঁতি স্পিনার তানভির ইসলাম দলে এসেছেন।

জিম্বাবুয়ে তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। সিরিজের শেষ ম্যাচে রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও ব্লেসিং মুজারাবানিকে বিশ্রাম দিয়ে একাদশে জায়গা করে দেওয়া হয়েছে ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা চিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকুকে। এদিকে এনগারাভার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কত্ব করবেন সিকান্দার রাজা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করেও ২৫ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের আশা জাগিয়ে শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় ১৩ রানে হেরে সিরিজ হাতছাড়া করে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ,নুরুল হাসান সোহান (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, তানভির ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ব্রাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা চিভাঙ্গা।

আরও পড়ুন

×