ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

আলভারেজের ‘রকেট’ শটে আবারও এগিয়ে গেল আর্জেন্টিনা

আলভারেজের ‘রকেট’ শটে আবারও এগিয়ে গেল আর্জেন্টিনা
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৯:৩৮ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ০৯:৫৬

কানসাসে টাইব্রেকারের শঙ্কা যখন জেঁকে বসছিল, ঠিক তখনই গ্যালারিকে উল্লাসে মাতালেন হুলিয়ান আলভারেজ। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ডের এক চোখধাঁধানো গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

১ জন কম নিয়ে খেলা সুইজারল্যান্ডের রক্ষণভাগ যখন কিছুতেই ভাঙা যাচ্ছিল না, ঠিক তখনই বক্সের বাঁ দিকের কোণায় বল পান আলভারেজ। সেখান থেকেই ডান পায়ের শটে বল পাঠিয়ে দেন জালে। ঝাঁপিয়ে পড়েও সেই রকেট গতির শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের। এই অবিশ্বাস্য গোলের পর পুরো আর্জেন্টিনা শিবির মেতে ওঠে বাঁধভাঙা উদযাপনে।

আলভারেজের এই গোলের পরপরই মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। তর্কে জড়িয়ে পড়ার কারণে ১১৫ মিনিটে আর্জেন্টিনার বদলি খেলোয়াড় হোসে ম্যানুয়েল লোপেজকে হলুদ কার্ড দেখান রেফারি।

আরও পড়ুন

×