ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রেকর্ডের সামনে দেশম

রেকর্ডের সামনে দেশম
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৯:৫৭

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই ফেভারিট দল ফ্রান্স ও স্পেন। গত আসরের রানার্সআপ ও বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা আজ রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। কঠিন লড়াইয়ের আগে শিষ্যদের প্রতি আস্থা রেখে ফরাসি কোচ দেশম জানিয়েছেন, ফ্রান্সের বর্তমান দল নিয়ে তিনি গর্বিত। একই সঙ্গে স্পেনের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত কঠিন হবে জানিয়ে সতীর্থদের সতর্ক করেছেন।

এক যুগ ধরে ডাগআউটে ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছেন দেশম। তাঁর হাত ধরেই বদলে যায় ফরাসি ফুটবলের চিত্রপট। তিনি ফ্রান্সকে পরিণত করেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী দলে। দেশমের নেতৃত্বে ফ্রান্স এখন টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে ৫৭ বছর বয়সী এই কোচের শেষ বিশ্বকাপ। যেখানে জয়রথ ছুটিয়ে চলেছেন দেশমের শিষ্যরা। বিশেষ করে বিশ্বকাপে দেশমের পরিসংখ্যান সত্যিই চমকপ্রদ। ফ্রান্সের কোচ হিসেবে ২৫টি বিশ্বকাপ ম্যাচে তিনি ২০টি জয় ও ৩টি ড্রর পাশাপাশি মাত্র দুবার পরাজিত হয়েছেন। দলের এমন পারফরম্যান্সে দারুণ খুশি খেলোয়াড় ও কোচ হিসেবে ফ্রান্সকে দুটি বিশ্বকাপ এনে দেওয়া দেশম। দলের সাফল্যের জন্য তিনি সবাইকে কৃতিত্ব দিয়ে বলেন, ‘খেলোয়াড় থেকে শুরু করে কোচিং অ্যাসিস্ট্যান্ট ও স্টাফরা সবাই দলের সাফল্যের জন্য লড়ছে।’

ফ্রান্স ও স্পেনের লড়াইটি হতে যাচ্ছে টুর্নামেন্টের ফাইনালের মহড়া। হাইভোল্টেজ এ ম্যাচে প্রতিপক্ষকে সমীহ করে দেশম বলেন, ‘আমরা স্পেন দলটিকে ভালো করেই চিনি। এই দলটিই বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এ ছাড়া গত গ্রীষ্মে (উয়েফা) নেশনস লিগের সেমিফাইনালে আমাদের সাক্ষাৎ হয়েছিল (যে ম্যাচে স্পেনের কাছে ৫-৪ গোলে হেরেছে ফ্রান্স)। অনেকেই বিশ্বকাপ শুরুর আগে এবং টুর্নামেন্ট শুরুর পরে আমাদের সম্ভাব্য শিরোপা বিজয়ী হিসেবে দেখছেন। কিন্তু আমার কাছে স্পেনই ফেভারিট। আমি প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে তাদের ফেভারিট বলছি না, প্রকৃতপক্ষে তারা যা অর্জন করেছে, সেটারই স্বীকৃতি দিচ্ছি।’

আরও পড়ুন

×