জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৬:০৪ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৬:২৮
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে আজ বুধবার স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশ সময় ঠিক বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হতে যাচ্ছে। আর মাত্র কয়েক মিনিট পরই মাঠে গড়াবে বল। যেহেতু দিনের খেলা, তাই স্বাগতিকদের বিপক্ষে শুরুতেই বোলিংয়ে নেমে কিছুটা সুবিধা নিতে চান বলে জানিয়েছেন অধিনায়ক হৃদয়।
বাংলাদেশের একাদশে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, উইকেটরক্ষক নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।
অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ের একাদশে রয়েছেন ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, অধিনায়ক সিকান্দার রাজা, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।
- বিষয় :
- বাংলাদেশ
- জিম্বাবুয়ে
- ক্রিকেট