ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

ফাউলের ফাঁদে উইলিয়ামসের গোল বাতিল

ফাউলের ফাঁদে উইলিয়ামসের গোল বাতিল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০৩:৫১ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ০৩:৫৭

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের অতিরিক্ত সময়ের খেলায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ৯৬ মিনিটে নিকো উইলিয়ামসের করা সেই গোলটি সঙ্গে সঙ্গে বাতিল করে দেন রেফারি।

গোলের আগে স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো আর্জেন্টিনার নিকলাস ওতামেন্দিকে ফাউল করেছিলেন বলে সিদ্ধান্ত দেন তিনি।

এর আগে মিকেল মেরিনোর নেওয়া শটটি অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে ফিরতি শটে নিকো উইলিয়ামস বল ঠিকই জালে জড়িয়ে ফেলেন। তবে উদযাপনের আগেই সেই গোল বাতিল করে দেন রেফারি।

ওই গোল বাতিলের ১০ মিনিটের মাথায় অবশ্য লিড পেয়েছে স্পেন। ১০৬ মিনিটে ফেরান তোরেসের দারুণ এক গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে গোলটি করেন তোরেস।

এর ৭ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেছিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ১১৩ মিনিটে ফেরান তোরেস দ্বিতীয় গোলটা করেও ফেলেছিলেন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

আরও পড়ুন

×