ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুটজয়ীরা

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুটজয়ীরা
×

কিলিয়ান এমবাপ্পে ও জাস্ট ফন্টেইন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০৫:০০ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ০৫:১৪

ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গোল্ডেন বুট’। ১৯৩০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত ২৩টি আসরে ২৯ জন ফুটবলার গোল্ডেন বুট জিতেছেন। এর মধ্যে ২০২৬ সালের বিশ্বকাপে ১০ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের নজির গড়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। 

ফুটবলের এই বিশ্বমঞ্চে এক আসরে সর্বোচ্চ ১৩ গোল করার অবিস্মরণীয় রেকর্ডটি এখনো ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইনের দখলে। যা তিনি গড়েছিলেন ১৯৫৮ সালের বিশ্বকাপে। এছাড়া ১৯৫৪ সালের আসরে ১১ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডের মালিক হাঙ্গেরির সঁদর কোচিচ। ১৯৩০ থেকে ২০২৬ সালের গোল্ডেন বুটজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:

১৯৩০ সাল- গিলের্মো স্তাবিল (আর্জেন্টিনা) ৮ গোল
১৯৩৪ সাল- ওল্ডরিচ নেদেলি (চেকোস্লোভাকিয়া) ৫ গোল
১৯৩৮ সাল- লিওনিদাস (ব্রাজিল) ৭ গোল
১৯৫০ সাল- আদেমির (ব্রাজিল) ৯ গোল
১৯৫৪ সাল- সঁদর কোচিচ (হাঙ্গেরি) ১১ গোল
১৯৫৮ সাল- জাস্ট ফন্টেইন (ফ্রান্স) ১৩ গোল
১৯৬২ সাল- ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ভ্যালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), গ্যারিঞ্চা (ব্রাজিল), ভাভা (ব্রাজিল), দ্রাজান ইয়েরকোভিচ (যুগোস্লাভাকিয়া), লিওনেল সানচেজ (চিলি)- ৪ গোল
১৯৬৬ সাল- ইউসেবিও (পর্তুগাল)- ৯ গোল
১৯৭০ সাল- গার্ড মুলার (জার্মানি) ১০ গোল
১৯৭৪ সাল- গ্রেগর্জ লাতো (পোল্যান্ড) ৭ গোল
১৯৭৮ সাল- মারিও কেম্পেস (আর্জেন্টিনা) ৬ গোল
১৯৮২ সাল- পাওলো রোসি (ইতালি) ৬ গোল
১৯৮৬ সাল- গ্যারি লিনেকার (ইংল্যান্ড) ৬ গোল
১৯৯০ সাল- সালভাতোরে সিলাচি (ইতালি) ৬ গোল
১৯৯৪ সাল- ওলেগ সালেঙ্কো (রাশিয়া), হ্রিস্টো স্টইচকভ (বুলগেরিয়া) ৬ গোল
১৯৯৮ সাল- দাভর সুকের (ক্রোয়েশিয়া) ৬ গোল
২০০২ সাল- রোনালদো (ব্রাজিল) ৮ গোল
২০০৬ সাল- মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ৫ গোল
২০১০ সাল- টমাস মুলার (জার্মানি) ৫ গোল
২০১৪ সাল- হামেস রদ্রিগেজ (কলম্বিয়া) ৬ গোল
২০১৮ সাল- হ্যারি কেইন (ইংল্যান্ড) ৬ গোল
২০২২ সাল- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ৮ গোল
২০২৬ সাল- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ১০ গোল

আরও পড়ুন

×