ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাদ্রিদে নামলেন রদ্রিরা, বরণ-উদযাপনের যে পরিকল্পনা

মাদ্রিদে নামলেন রদ্রিরা, বরণ-উদযাপনের যে পরিকল্পনা
×

শিরোপা নিয়ে দেশে ফিরে উচিয়ে ধরলেন রদ্রি। ছবি: দ্য গার্ডিয়ান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২০:১৪ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ২০:১৯

আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছে স্পেন। নিউ ইয়র্কে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জিতে পাওয়া শিরোপা নিয়ে দেশে ফিরেছেন রদ্রিরা। মাদ্রিদে তাদের বরণ ও ছাদ খোলা বাসে উদযাপনের জন্য প্রস্তুত রাখা হয়েছে মঞ্চ।

সোমবার মাদ্রিদের সময় বিকেল ৫টার দিকে মাদ্রিদে পৌছানোর কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলের ফুটবলারদের বহনকারী বিমানটির। তবে সেটি প্রায় ঘণ্টা তিনেক দেরি করেই মাদ্রিদে পৌছেছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত ছবি অনুযায়ী, বিমানের গেট খুলতেই স্পেনের অধিনায়ক রদ্রি ও কোচ লা ফুয়েন্তে শিরোপা নিয়ে বের হন এবং দেশের আকাশের নিচে প্রথমবার শিরোপা উচিয়ে ধরেন।

স্প্যানিশ ভক্তের উচ্ছ্বাস। ছবি: আলজাজিরাদেশে ফেরার পর বিমানবন্দরে বিশ্বকাপ জেতা ফুটবলার ও কোচিং স্টাফদের বরণ করবেন স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ। সেখান থেকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারি বাসভবন লা মোংকলায় যাওয়ার কথা পেদ্রি-রদ্রি-ইয়ামালদের। যদিও স্পেনের প্রধানমন্ত্রীর আলজেরিয়ায় ঘটিকা সফর থাকায় সাক্ষাতের বিষয়টি নিয়ে নিশ্চয়তা দেয়নি সংবাদ মাধ্যম।

স্পেনের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ফ্রান্সিসকো মার্টিন বলেছেন, খেলোয়াড়দের শিরোপা উদযাপনের মূল অনুষ্ঠান হবে মাদ্রিদের প্রাণকেন্দ্র এবং অনুষ্ঠানস্থল হিসেবে পরিচিত সিবেলেস স্কয়ারে। ছাদ খোলা বাসে প্যারেড করতে করতে সেখানে যাবেন স্পেনের ফুটবলাররা।

লা রোজাদের সঙ্গে মাদ্রিদে এই শিরোপা উৎসবে প্রা ১০ লাখ মানুষ উপস্থিত হবে; এমনটা প্রত্যাশা করা হচ্ছে। যে কোন ধরনের ঝুঁকি এড়াতে এরই মধ্যে মাদ্রিদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ৬৫০ পুলিশ কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব দেখভাল করবেন এবং সঙ্গে পুলিশ সদ্যসরা থাকবেন বলে জানানো হয়েছে।

স্পেনের কোচ লা ফুয়েন্তের শিরোপা উদযাপন। ছবি: এক্সমাদ্রিদের মেয়র লুইস মার্টিনেজ আলমেইদা বলেছেন, ‘ম্যাচের টেনশন, পরে উদযাপনের প্রস্তুতি মিলিয়ে একদমই ঘুমাতে পারিনি। আমরা অবশ্য এভাবে ঘুমিয়ে যেতেও পারি না।’ মাদ্রিদের উদযাপন নিয়ে এক ভক্ত বলেছেন, ‘১৬ বছর পর বিশ্বকাপ জিতেছি আমরা। বড় রকমের উদযাপনের দাবি রাখে এই অর্জন। ভিন্নভাবেই আমরা এটার উদযাপন করবো।’

তবে এই উদযাপনেও সতর্কতা অবলম্বন করতে হবে। এবারের বিশ্বকাপে উদযাপন ও চাপ মিলিয়ে মৃত্যুর সংখ্যাও যে কম নয়। স্পেন বিশ্বকাপ জয়ের পরেই যেমন ১৩ বছরের স্প্যানিশ তরুণের মৃত্যু হয়েছে। আর্জেন্টিনায় মারা গেছেন দু’জন। এর আগে মেক্সিকোয় উদযাপন করতে গিয়ে দমবন্ধ হয়ে তিনজন মারা গেছেন। বাংলাদেশেও বিশ্বকাপ ঘিরে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। 

আরও পড়ুন

×