ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ট্রফি হাতে ইয়ামালকে গার্সিয়ার শুভেচ্ছা

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’

‘তুমি পেরেছ, আমার ভালোবাসা, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন’
×

ছবি: নিউইয়র্ক টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২০:৩৫ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ২০:৪৭

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দে সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল লামিন ইয়ামাল ও তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোসের উদযাপন। শিরোপা জয়ের পর ইনস্টাগ্রামে ইয়ামালকে উদ্দেশ করে ভালোবাসায় ভরা একটি বার্তা দিয়েছেন ইনেস।

মেটলাইফ স্টেডিয়ামে ট্রফি হাতে ইয়ামালের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে ইনেস লিখেছেন, ‘তুমি পেরেছ। অভিনন্দন, আমার ভালোবাসা। তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।’

ছবিতে দেখা যায়, পুরস্কার বিতরণী মঞ্চের সিঁড়িতে পাশাপাশি বসে আছেন ইয়ামাল ও ইনেস। ইনেসের হাতে বিশ্বকাপ ট্রফি, আর কালো সানগ্লাস পরা ইয়ামাল স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই ইনেসের এই সংক্ষিপ্ত বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক এটিকে বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামালের প্রতি সবচেয়ে আবেগঘন শুভেচ্ছাগুলোর একটি হিসেবে উল্লেখ করছেন।

রোববার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। শিরোপা নিশ্চিত হওয়ার পর মাঠেই পরিবারের সদস্য, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন স্প্যানিশ ফুটবলাররা।

ইয়ামালের পাশাপাশি স্পেনের ফরোয়ার্ড দানি ওলমোর প্রেমিকা লরা আবলাও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে ছবি প্রকাশ করেন। অন্যদিকে ডিফেন্ডার মার্ক কুকুরেয়া তার সঙ্গী ক্লাউদিয়া রদ্রিগেজ ও তিন সন্তানকে নিয়ে শিরোপা উদযাপন করেন।

আরও পড়ুন

×