এই ভিনিসিয়ুসকে চেনা দায়
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ২০:১৭ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ২১:১১
ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে এবার আলোচনা মাঠের পারফরম্যান্স নয়, বরং তার চেহারার পরিবর্তন নিয়ে। স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কাসহ ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি তিনি চিন হারমোনাইজেশন নামে একটি কসমেটিক সার্জারির মাধ্যমে চিবুক ও চোয়ালের গঠন আরও সুস্পষ্ট করেছেন। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
প্রকাশিত ছবিগুলোতে ২৬ বছর বয়সী এই ফুটবলারের মুখের গঠন আগের তুলনায় আরও প্রশস্ত ও ভারসাম্যপূর্ণ দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর গোইয়ানিয়ায় তিনি এই সৌন্দর্যবর্ধক চিকিৎসা করান।
ভক্তদের ধারণা, ভিনিসিয়ুস চিবুকের গঠন আরও স্পষ্ট ও আকর্ষণীয় করতে চিন হারমোনাইজেশন বা মেন্টোপ্লাস্টি করিয়েছেন। যদিও এ বিষয়ে ভিনিসিয়ুস বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। ফলে এটি মূলত সামাজিক মাধ্যমভিত্তিক জল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে।
চিন হারমোনাইজেশন কী
চিন হারমোনাইজেশন বা চিবুকের গঠন পুনর্বিন্যাস একটি চিকিৎসা পদ্ধতি। এটি অস্ত্রোপচার বা অস্ত্রোপচারবিহীন; উভয় উপায়েই করা যেতে পারে। এর মূল উদ্দেশ্য হলো চিবুক, চোয়াল, নাক ও ঠোঁটের মধ্যে সামঞ্জস্য তৈরি করে মুখের সামগ্রিক সৌন্দর্য ও ভারসাম্য বৃদ্ধি করা।
- বিষয় :
- ভিনিসিয়াস জুনিয়র