ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে কাজাখস্তানকে হারাল বাংলাদেশ

কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে কাজাখস্তানকে হারাল বাংলাদেশ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৮:৩৫

কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে কাজাখস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে কাজাখস্তানকে হারায়। টুর্নামেন্টে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে পরাজিত হয়।

বাংলাদেশসহ মোট ৬টি দেশ এই আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আশা, দলের এই আত্মবিশ্বাসী পারফরম্যান্স টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভলিবলের সাফল্যের ধারা আরও সমৃদ্ধ হবে।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই খেলা ২২-২৯ জুলাই পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

×