ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে নাহিদ রানা

৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে নাহিদ রানা
×

নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৪:৫২ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৪:৫৩

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েছিলেন পেসার নাহিদ রানা। বুলাওয়েতে ম্যাচ চলাকালে তার বাঁ পাশের পেশিতে টান লাগে। পরবর্তীতে যা গ্রেড-২ টিয়ার হিসেবে শনাক্ত হয়েছে। এই চোট অন্তত ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে এই পেসারকে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সেরা বোলিং করেছিলেন নাহিদ রানা। তবে দ্বিতীয় ম্যাচে ২.৩ ওভার বল করার পরই মাঠ ছাড়তে বাধ্য হন। মাঠ ছাড়ার আগে ১৫ রান দিয়ে তুলে নিয়েছিলেন ১টি উইকেট। বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদকে ১ মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। ফলে আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল বলের সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের সঙ্গে থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুল ইসলামের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বলে জানা গেছে। তবে টাইগার ভক্তদের জন্য স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে টেস্ট সিরিজে খেলবেন লিটন দাস।

আরও পড়ুন

×