ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস: লং জাম্প ও ২০০ মিটারে দুর্দান্ত পারফরম্যান্স

নতুন কুঁড়ি স্পোর্টস: লং জাম্প ও ২০০ মিটারে দুর্দান্ত পারফরম্যান্স
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১৮:২১ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ১৮:২২

তৃণমূল পর্যায় থেকে উদীয়মান অ্যাথলেট খুঁজে বের করার জাতীয় প্ল্যাটফর্ম 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এ অ্যাথলেটিক্স ইভেন্টে দ্যুতি ছড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের কিশোর-কিশোরীরা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ট্র্যাকের ২০০ মিটার স্প্রিন্ট এবং লং জাম্পে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে সেরা পারফর্মারদের ফলাফল নিশ্চিত করা হয়েছে।

মেয়েদের লং জাম্পে ৪.৬২ মিটার লাফিয়ে সেরা হয়েছেন ফরিদপুর অঞ্চলের ইমা খানম। ৪.৪৬ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন খুলনার ইভা। অন্যদিকে ৪.২৮ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হয়েছেন রংপুর অঞ্চলের তাসফিয়া তূবা।

ছেলেদের বিভাগে দুর্দান্ত লড়াইয়ের পর ৬.১৯ মিটার লাফিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন রংপুর অঞ্চলের আহাতাব নূর। মাত্র ০.০২ মিটারের সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে ৬.১৭ মিটার লাফিয়ে দ্বিতীয় হয়েছেন রাজশাহীর ইকরাম। ৫.৯৮ মিটার লাফিয়ে তৃতীয় স্থান দখল করেছেন কুমিল্লার নাহিদ হোসেন।

ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে ২৩.৮৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহীর মোহাম্মদ আমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ক্যাটাগরিতে ২৩.৯০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের জাওয়াদ কাদের। আর ২৪.৯০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বরিশালের মাহাদী মোহাম্মদ।

মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে ২৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মারিয়া। তাকে টেক্কা দিতে গিয়ে ২৯.১৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন খুলনার অধরা ঐশী।

আরও পড়ুন

×