ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এবার সুইডেনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

এবার সুইডেনের সমর্থনও হারালেন ইনফান্তিনো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৬:০৫ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ১৬:৩২

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। ইউরোপের একের পর এক ফুটবল সংস্থা তার নেতৃত্বের প্রতি অনাস্থা জানাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সুইডেন। তারা ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ওয়েলস, ইংল্যান্ড, সার্বিয়া ও ফিনল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনও ২০২৭-২০৩১ মেয়াদের নির্বাচনে ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়। ইউরোপজুড়ে এভাবে সমর্থন কমতে থাকায় ফিফা প্রধানের পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফের সভাপতি ভিক্টর মোন্তালিয়ানি সম্ভাব্য বিকল্প ফিফা সভাপতি হিসেবে আলোচনায় রয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থিতা ঘোষণা করা হয়নি।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে বিতর্কের পর থেকেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়ছে। ইউরোপের একের পর এক দেশের সমর্থন হারানোয় ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে তার অবস্থান আগের যেকোনো সময়ের তুলনায় বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আরও পড়ুন

×