ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নিউজিল্যান্ড মুখ ফেরাল, ইনফান্তিনোর পাশে ছয় আরব দেশ

নিউজিল্যান্ড মুখ ফেরাল, ইনফান্তিনোর পাশে ছয় আরব দেশ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৬:০৯

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বিতর্ক আরও জোরালো হয়েছে। তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ)। একই সঙ্গে ফিফার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে স্বাধীন পর্যালোচনার দাবি জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

শুক্রবার এক বিবৃতিতে এনজেডএফ জানায়, ফিফার কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ড আন্তর্জাতিক ফুটবলে আস্থার সংকট তৈরি করেছে এবং বিভাজন বাড়িয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক ফুটবল প্রশাসনে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে স্বাধীন পর্যালোচনা প্রয়োজন বলে মনে করে তারা।

ইনফান্তিনোকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে ফিফার বাতিল হয়ে যাওয়া একটি বিনিয়োগ পরিকল্পনা। এ নিয়ে উয়েফা, কনকাকাফ ও এএফসির পক্ষ থেকেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ফলে আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়তে পারে।

তবে নিউজিল্যান্ডের বিপরীত অবস্থান নিয়েছে ছয় আরব দেশ। মরক্কো, কাতার, মিসর, মৌরিতানিয়া, লেবানন ও সুদানের ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর প্রতি ‘পূর্ণ সমর্থন’ ও তার নেতৃত্বের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছে।

এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, ‘ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আমরা পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবং তাঁর নেতৃত্বের পাশাপাশি বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে তার অব্যাহত অঙ্গীকারের ওপর আমাদের আস্থা পুনর্ব্যক্ত করছি।’

আরও পড়ুন

×