ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শরিফুলকে ছাড়পত্র দিচ্ছে না বিসিবি, কেন্টে যাচ্ছেন খালেদ

শরিফুলকে ছাড়পত্র দিচ্ছে না বিসিবি, কেন্টে যাচ্ছেন খালেদ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৬:৩০

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ। এবার একই দলে খেলার সুযোগ তৈরি হয়েছিল শরিফুল ইসলামকে ঘিরে। তবে শেষ পর্যন্ত কাউন্টিতে খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের।

চলতি মৌসুমের সেপ্টেম্বর পর্বে চার ম্যাচের জন্য শরিফুলকে দলে নিতে চেয়েছিল কেন্ট। হাসান মাহমুদের সঙ্গে একই দলে দুই বাংলাদেশি পেসারকে দেখার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শরিফুলের ওয়ার্কলোড বিবেচনায় তাকে ইংল্যান্ডে খেলার জন্য ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শরিফুলের জায়গায় এবার আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্ট। বিসিবি সূত্রে জানা গেছে, খালেদকে নিয়ে কেন্টের সঙ্গে আলোচনা এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে শরিফুলের পরিবর্তে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দেখা যেতে পারে তাকে।

এর আগে কেন্টের হয়ে চার ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত হয়েছিল হাসান মাহমুদের। কাউন্টিতে নিজের প্রথম সুযোগেই নজর কেড়েছেন এই পেসার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এর আগে কাউন্টি ক্রিকেটে খেলেছেন সাকিব আল হাসানও। এবার হাসানের পর শরিফুলেরও কেন্টে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত সেই সুযোগটি হচ্ছে না তার।

আরও পড়ুন

×