ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

তাসখন্দে আজ যুবাদের প্রতিপক্ষ সিরিয়া

তাসখন্দে আজ যুবাদের প্রতিপক্ষ সিরিয়া
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৮ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৯

প্রথম ম্যাচে ছন্নছাড়া পারফরম্যান্স। উজবেকিস্তানের সঙ্গে পাল্লা দিতে পারেননি বাংলাদেশের যুবারা। ২-০ গোলের পরাজয়ে ব্যাকফুটে লাল-সবুজের দলটি। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাঁচা-মরার ম্যাচে আজ সিরিয়ার মুখোমুখি হবে জেরার্ড জোন্সের দল। এই ম্যাচে হারলে মূল পর্বে ওঠার আশাটা ফিকে হয়ে যাবে অ্যাডাম আব্বাস-মোহাম্মদ মাহি খানদের। 

তাসখন্দের ডসিটিলক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা। উজবেকিস্তানের জাতীয় দল বিশ্বকাপ খেলেছে। তাদের বয়সভিত্তিক দলটিও শক্তিশালী। উজবেকের হারটিকে তাই স্বাভাবিক হিসেবে নিয়েছে বাংলাদেশ দল। তবে সিরিয়ার বিপক্ষে ম্যাচকে বেশ গুরুত্বসহকারে দেখছেন সবাই। 

এই সিরিয়াকে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে ভারত। সেই ম্যাচের ভিডিও দেখে ফুটবলাররা বুঝতে পেরেছেন, পরিকল্পনা অনুযায়ী খেললে সিরিয়াকে হারানো যাবে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানসিকভাবে সবাই চাঙ্গা বলে উজবেকিস্তানে থাকা দলের সূত্রে জানা গেছে। তবে হেড কোচ জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সম্পর্কটা স্বাভাবিক হয়নি।

আরও পড়ুন

×