ভুটান ওপেনে কোয়ার্টার ফাইনালে ভলিবলের তিন দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৩
ভুটানে চলমান কাভা বিচ ট্যুর-ভুটান ওপেন ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি দল। পুরুষ বিভাগে বাংলাদেশ টিম-১ ও টিম-২ এবং নারী বিভাগে সাবিনা-লাকির জুটি শেষ আটে উঠেছে।
চাংলিমাথাংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৪ সেপ্টেম্বর পুরুষ বিভাগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। টিম-১ ভুটানের কাছে ১-২ সেটে এবং টিম-২ ভারতের বিপক্ষে ০-২ সেটে পরাজিত হয়। তবে দিনের পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নেপালকে ২-১ সেটে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় সানি ও রাতুলের জুটি।
পরদিন ৫ সেপ্টেম্বর পুরুষ বিভাগে বাংলাদেশের রাকেশ ও তিতাসের জুটি ভুটানকে ২-১ সেটে হারায়। একই দিনে নারী বিভাগে ভুটানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে জয় তুলে নেয় বাংলাদেশের সাবিনা ও লাকি।
গ্রুপ পর্বের ম্যাচ শেষে তিন দলই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
- বিষয় :
- ভলিবল