ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএস ওপেনে শেষ আটে জেরেভ

ইউএস ওপেনে শেষ আটে জেরেভ
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৭

ইউএস ওপেনে শুরুটা আশানুরূপ না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন আলেকজান্ডার জেরেভ। ইতালির লুসিয়ানো দারদেরিকে সরাসরি তিন সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জার্মান তারকা। এর মাধ্যমে চলতি মৌসুমের চার গ্র্যান্ডস্লামেই শেষ আটে খেলার কীর্তি গড়েছেন তিনি।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে দারদেরিকে ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩) গেমে হারান জেরেভ। এ বছর পুরুষ টেনিসে একমাত্র খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন, চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি।

প্রথম দুই সেটে দারদেরিকে খুব একটা সুযোগ দেননি জেরেভ। তৃতীয় সেটে অবশ্য লড়াই জমিয়ে তোলেন ইতালিয়ান খেলোয়াড়। শেষ পর্যন্ত টাইব্রেকে ৭-৩ ব্যবধানে সেট জিতে ম্যাচ নিশ্চিত করেন ২০২০ ইউএস ওপেনের রানার্সআপ।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন জেরেভ। প্রথম দুই ম্যাচের তুলনায় ধীরে ধীরে তার খেলার মান উন্নত হচ্ছে বলেও জানান তিনি। তৃতীয় সেটে দারদেরির প্রতিরোধের প্রশংসা করে জার্মান তারকা বলেন, ওই সময়ে প্রতিপক্ষ দুর্দান্ত গতি ও ধারাবাহিকতায় খেলছিলেন।

এবার ইউএস ওপেনে জেরেভের পঞ্চম কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বোটিক ভান দে জান্ডশুল্প।

আরও পড়ুন

×