ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আলভারেজকে ছাড়াই একাদশ সাজাচ্ছেন সিমিওনে

আলভারেজকে ছাড়াই একাদশ সাজাচ্ছেন সিমিওনে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৪

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে অ্যাটলেটিকো মাদ্রিদের একাদশ নিয়ে কথা বলেছেন কোচ দিয়েগো সিমিওনে। আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, আনফিল্ডে শুরু থেকেই খেলবেন না জুলিয়ান আলভারেজ।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘জুলিয়ান এখনো উন্নতির পর্যায়ে আছে। তাকে শুরু থেকে খেলানোর মতো প্রস্তুত মনে হচ্ছে না।’

ইনজুরির কারণে অ্যাটলেটিকো দলে নেই আলেক্সান্ডার সোরলথ। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না আর্নাউ অর্তিজ। এদিকে নতুন দলে যোগ দেওয়া জোনাথন ডেভিডও মাত্রই দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে লিভারপুলের বিপক্ষে প্রচলিত কোনো স্ট্রাইকার ছাড়াই আক্রমণ সাজানোর সম্ভাবনা রয়েছে অ্যাটলেটিকোর। আলেক্স বায়েনা, আদেমোলা লুকম্যান ও লি কাং-ইনকে আক্রমণভাগের মূল দায়িত্বে দেখা যেতে পারে।

এই ম্যাচ দিয়ে অ্যাটলেটিকোর হয়ে ইউরোপে প্রথমবারের মতো শুরুর একাদশে নামার অপেক্ষায় ক্রিস্টিয়ান রোমেরো। লাল-সাদা জার্সিতে এর আগে ইউরোপীয় প্রতিযোগিতায় শুরু থেকে মাঠে নামেননি আর্জেন্টাইন ডিফেন্ডার।

লা লিগায় সাত পয়েন্ট নিয়ে আনফিল্ডে যাচ্ছে অ্যাটলেটিকো। সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়াতে চাইবে সিমিওনের দল।

আরও পড়ুন

×