৩ অক্টোবর শুরু জাতীয় ক্রিকেট লিগ, সূচি প্রকাশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১২
আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের আসর। আট দলকে নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। ১৪ নভেম্বর শুরু হবে শেষ রাউন্ড, আর ১৭ নভেম্বর ম্যাচ শেষ হওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
প্রথম রাউন্ডে চারটি ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট খেলবে ময়মনসিংহের বিপক্ষে। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ ঢাকা। খুলনায় মুখোমুখি হবে খুলনা ও বরিশাল। চট্টগ্রামে লড়বে চট্টগ্রাম ও রাজশাহী।
১০ অক্টোবর শুরু হবে দ্বিতীয় রাউন্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ঢাকা। সিলেট আউটার মাঠে ময়মনসিংহের প্রতিপক্ষ রংপুর। মিরপুরে খুলনা খেলবে রাজশাহীর সঙ্গে। কক্সবাজার একাডেমি মাঠে চট্টগ্রামের মুখোমুখি হবে বরিশাল।
তৃতীয় রাউন্ড শুরু হবে ১৭ অক্টোবর। চট্টগ্রামে মুখোমুখি হবে সিলেট ও রংপুর। কক্সবাজারে খেলবে ময়মনসিংহ ও ঢাকা। সিলেট আউটার মাঠে খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম। রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বরিশাল।
চতুর্থ রাউন্ড শুরু ২৪ অক্টোবর। কক্সবাজারে খুলনা খেলবে সিলেটের বিপক্ষে। বগুড়ায় মুখোমুখি হবে ময়মনসিংহ ও চট্টগ্রাম। রাজশাহীতে ঢাকা খেলবে স্বাগতিকদের বিপক্ষে। সিলেট আউটার মাঠে রংপুরের প্রতিপক্ষ বরিশাল।
পঞ্চম রাউন্ডের ম্যাচ হবে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে সিলেট-চট্টগ্রাম, ময়মনসিংহ-খুলনা, ঢাকা-বরিশাল এবং রংপুর-রাজশাহী মুখোমুখি হবে।
৭ নভেম্বর শুরু হবে ষষ্ঠ রাউন্ড। বগুড়ায় সিলেট খেলবে রাজশাহীর বিপক্ষে। চট্টগ্রামে ময়মনসিংহের প্রতিপক্ষ বরিশাল। মিরপুরে মুখোমুখি হবে ঢাকা ও খুলনা। খুলনায় খেলবে রংপুর ও চট্টগ্রাম।
শেষ রাউন্ডে ১৪ নভেম্বর খুলনায় বরিশালের বিপক্ষে খেলবে সিলেট। মিরপুরে ময়মনসিংহের প্রতিপক্ষ রাজশাহী। রাজশাহীতে ঢাকা খেলবে চট্টগ্রামের বিপক্ষে। সিলেট আউটার মাঠে মুখোমুখি হবে রংপুর ও খুলনা।
- বিষয় :
- জাতীয় ক্রিকেট লিগ
- বিসিবি