ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কেইনের সেঞ্চুরি ও ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলের জয় বায়ার্নের

কেইনের সেঞ্চুরি ও ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলের জয় বায়ার্নের
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৮

হ্যারি কেইনের রেকর্ডের রাতে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। উনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বুন্ডেসলিগায় দ্রুততম ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসে।

৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বুন্ডেসলিগায় নিজের শততম গোল পূর্ণ করেন কেইন। মাত্র ৯৮ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছে নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে ১২৯ ম্যাচে ১০০ গোল করে রেকর্ডটি ধরে রেখেছিলেন ডিটার মুলার। ১৯৭৭ সালে কোলনের হয়ে ওই কীর্তি গড়েছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধে নিজের ১০১তম গোলটিও করেন কেইন। ২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর বুন্ডেসলিগায় তাঁর গোলসংখ্যা এখন ১০১। অভিষেক মৌসুমে ৩৬ গোলের পর ২০২৪-২৫ মৌসুমে ২৬ এবং গত মৌসুমে ৩৫ গোল করেছিলেন তিনি।

বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ১৫৪ ম্যাচে ১৫১ গোল করেছেন কেইন। জার্মান ক্লাবটিতে তিন মৌসুমেই বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। তার গোলের ওপর ভর করে বায়ার্ন ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে টানা দুটি লিগ শিরোপাও জিতেছে।

ইউনিয়ন বার্লিনের বিপক্ষে অবশ্য ম্যাচের মূল আকর্ষণ শুধু কেইনের রেকর্ড ছিল না। ওলিসের হ্যাটট্রিকসহ বায়ার্নের আক্রমণভাগ পুরো ম্যাচে দাপট দেখিয়েছে। শেষ পর্যন্ত সাত গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।

আরও পড়ুন

×