ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৮ বছর পর ওয়ানডেতে ফিরলেন ৪০ বছরের ক্রেমার

৮ বছর পর ওয়ানডেতে ফিরলেন ৪০ বছরের ক্রেমার
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতোমধ্যে হেরে বসেছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচে তাই হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেছে স্বাগতিকরা। সেই ম্যাচেই দীর্ঘ আট বছর পর ওয়ানডে একাদশে ফিরেছেন ৪০ বছর বয়সী লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার।

২০১৮ সালের পর প্রথমবার জিম্বাবুয়ের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ক্রেমার। ৪০ বছর বয়সে একাদশে ফেরার মধ্য দিয়ে ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার পর জিম্বাবুয়ের চতুর্থ চল্লিশোর্ধ ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে জিম্বাবুয়ে। শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে তারা। চোটের কারণে ওয়েলিংটন মাসাকাদজা এবং বিশ্রামে থাকা নিউম্যান নিয়ামহুরির জায়গায় সুযোগ পেয়েছেন আর্নেস্ট মাসুকু ও ক্রেমার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কায়া, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি ম্যাধভেরে, ব্র্যাড ইভান্স, গ্রায়েম ক্রেমার, আর্নেস্ট মাসুকু ও ব্লেসিং মুজারবানি।

আরও পড়ুন

×