ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শারমিনের, চার ধাপ পিছিয়ে মারুফা

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শারমিনের, চার ধাপ পিছিয়ে মারুফা
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৭

আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি করেছেন শারমিন আক্তার। এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের অপরাজিত ইনিংসের পর ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জ পদকের ম্যাচে ৪৫ বলে ৪৬ রান করেছিলেন শারমিন। তার সেই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শারমিনের ওপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা, ২০ নম্বরে। সোবহানা মোস্তারি ৪২, স্বর্ণা আক্তার ৫৯ ও দিলারা আক্তার আছেন ৬২ নম্বরে।

বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নতি নাহিদা আক্তারের। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের পর দুই ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছেন বাঁহাতি এই স্পিনার। তবে চার ধাপ পিছিয়ে ২১ নম্বরে নেমেছেন পেসার মারুফা আক্তার। রাবেয়া খান ১৯ এবং সুলতানা খাতুন যৌথভাবে ৩৫ নম্বরে রয়েছেন।

এদিকে নারী টি-টোয়েন্টি বোলিংয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চারানি। ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ভেঙেছেন মেগান শাটের ৮০৬ পয়েন্টের রেকর্ড। এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন চারানি।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সেরা পাঁচে ফিরেছেন ভারতের স্মৃতি মান্ধানা। একই ম্যাচে ৭৯ রান করে রিচা ঘোষ তিন ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন।

আরও পড়ুন

×