এশিয়ান গেমস
চীনের কাছে হেরে সপ্তম স্থানের লড়াইয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:২৫
২০তম এশিয়ান গেমসে পুরুষ হকির স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ৭-১ গোলে হারে লাল-সবুজের দল।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চীন। ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেংয়ের গোলে বড় জয় পায় তারা। বাংলাদেশের একমাত্র গোলটি করেন রাকিবুল হাসান, ৩০ মিনিটে ফিল্ড গোল থেকে।
এই হারে পঞ্চম বা ষষ্ঠ স্থান পাওয়ার সুযোগ শেষ হয়েছে বাংলাদেশের। সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ৬টায় থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
- বিষয় :
- এশিয়ান গেমস
- হকি