ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রোনালদোকে ঘিরে অশান্তি দানা বাঁধছে

রোনালদোকে ঘিরে অশান্তি দানা বাঁধছে
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৫:০৬

লিওনেল মেসি নেই, নেইমারও আন্তর্জাতিক ফুটবলের ক্যানভাস থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সমসাময়িক যুগের সব তারকা যখন একে একে অবসরের গোধূলিতে হারিয়ে গেছেন, তখনও সবুজগালিচায় এক নিঃসঙ্গ শেরপার মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। 

কিন্তু মহাতারকাদের বিদায়বেলা কি সব সময় মসৃণ হয়? নাকি সেখানেও বিষাদের কালো মেঘ ওড়ে? নরওয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট রিজার্ভ বেঞ্চে বসে থাকা রোনালদোর সেই গম্ভীর, থমথমে মুখের অভিব্যক্তি ফুটবলবিশ্বকে এক অদ্ভুত বার্তা দিচ্ছে। পর্তুগাল ফুটবল ফেডারেশনের ওপর ভরসা রেখে যিনি আরও পথ চলতে চেয়েছিলেন, নতুন কোচ হোর্হে জেসুসের জমানায় আজ তিনিই যেন নিজ ড্রেসিংরুমে এক ‘অবাঞ্ছিত অতিথি’।

ডেনমার্ক ম্যাচের আগে অনুশীলন ছেড়ে নীরবে হোটেলে ফিরে যাওয়া কিংবা ফেডারেশনের প্রধানের তড়িঘড়ি ডেনমার্কে উড়ে এসে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা– সব মিলিয়ে পর্তুগাল ফুটবলের অন্দরমহলে এখন এক চরম অশান্তির বারুদ! এক টেবিলে কোচ আর মহাতারকাকে বসানোর এই মরিয়া চেষ্টা কি পারবে পর্তুগিজ ফুটবলের এই ফাটল রুখতে, নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর রূপকথা শেষের এই শুরুটা বড্ড করুণ হতে চলেছে।

আরও পড়ুন

×