ক্লপের জার্মানির প্রথম জয়
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৪:১৭
জার্গেন ক্লপের অধীনে প্রথম জয়ের দেখা পেল জার্মানি। উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার টম বিশফ গোল করে দলকে এগিয়ে দেন। জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান ভির্টজ। ৬১ মিনিটে লিভারপুলের এই ফরোয়ার্ডের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লপের দল।
এর আগে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র এবং গ্রিসের কাছে হারের পর এটি জার্মানির প্রথম জয়। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হারের পরও এটি তাদের প্রথম জয়।
জাতীয় দলের কোচ হিসেবে প্রথম জয় পেয়ে ক্লপ বলেন, ‘এটা আমার আর্কাইভে যুক্ত হচ্ছে। এটা দিয়ে আমি ভিডিও বানাব। আমরা এভাবেই খেলতে চাই।’