ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৬:১১

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। শনিবার এক বিবৃতিতে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দ্বিতীয় মেয়াদে দলটির কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি।

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম মেয়াদে জয়াবর্ধনের অধীনে তিনবার আইপিএল শিরোপা জেতে মুম্বাই। এর মধ্যে ২০১৯ ও ২০২০ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হয় দলটি। ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজিটির গ্লোবাল হেড অব ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর ২০২৫ সালে আবার প্রধান কোচ হিসেবে ফেরেন তিনি।

বিদায়ের বার্তায় জয়াবর্ধনে বলেন, মুম্বাই ইন্ডিয়ান্স তার জীবনের বিশেষ একটি অংশ। দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের অবদানের কথা স্মরণ করে তিনি ফ্র্যাঞ্চাইজিটির মালিক নীতা আম্বানি ও আকাশ আম্বানিকেও ধন্যবাদ জানান। মুম্বাইয়ের সঙ্গে কাটানো সময় ও অর্জন নিয়ে গর্বিত বলেও উল্লেখ করেন এই লঙ্কান।

জয়াবর্ধনের উত্তরসূরি হিসেবে কয়েকজনের নাম আলোচনায় এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসির পাশাপাশি অ্যারন ফিঞ্চ, আদ্রিয়ান বিরেল, মার্ক বাউচার ও ইয়ন মরগানও সম্ভাব্য প্রার্থী। প্রধান কোচ নিয়োগের জন্য তাদের সাক্ষাৎকার নেওয়া হতে পারে।

আরও পড়ুন

×