ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নারী টি২০ দলের অধিনায়ক নাহিদা আক্তার!

নারী টি২০ দলের অধিনায়ক নাহিদা আক্তার!
×
×

নাহিদা আক্তার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১২:২৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১২:৫৪

নারী টি২০ দলের অধিনায়ক হতে পারেন নাহিদা আক্তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নীতিনির্ধারকদের প্রথম পছন্দ তিনি। টি২০ দলের নতুন সহ-অধিনায়ক করা হতে পারে সোবহানা মুস্তারীকে। নিগার সুলতানা জ্যোতি টি২০ দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ায় নতুন নেতৃত্ব বেছে নিচ্ছে ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক হন জ্যোতি, সহ-অধিনায়ক করা হয় নাহিদাকে। 

২০২৬ সালের এশিয়ান গেমসে টি২০ দলের শেষ দায়িত্ব পালন করেন জ্যোতি। গেমসে নারী ক্রিকেট শুরুর আগের দিন জাপান থেকে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত বিসিবি সভাপতি তামিম ইকবালকে জানান তিনি। জ্যোতির পদত্যাগ গ্রহণ করে বিসিবি। নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। টি২০ নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়ক থাকছেন জ্যোতি, আর সহ-অধিনায়ক নাহিদা। 

উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি টি২০ টুর্নামেন্ট দিয়ে নাহিদা ও সোবহানার নেতৃত্বের অভিষেক হবে। আগামী ১০ থেকে ২৬ নভেম্বর হবে টুর্নামেন্টটি। ১০টি দলের অংশগ্রহণে হবে খেলা। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিনজি ও ইউএইকে নিয়ে ‘এ’ গ্রুপ। বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে নিয়ে ‘বি’ গ্রুপ। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল থাইল্যান্ডে। দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেন্যু সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সপ্তাহে ভেন্যু চূড়ান্ত হবে বলে জানায় বিসিবির নারী বিভাগ। 

এশিয়া কাপ টি২০ ও এশিয়ান গেমসে ব্যর্থ হওয়ায় নারী টি২০ দলে কিছু পরিবর্তন আসতে পারে। জাতীয় দলের নতুন কোচ ডেভিড হেম্প নির্বাচক প্যানেলকে পরামর্শ দিতে পারেন। কারণ নারী টি২০ দল সম্পর্কে ভালো ধারণা আছে তাঁর। বিসিবি হাইপারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ থাকার সময় নারী দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন পাকিস্তান সফর ও নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ টি২০ বাছাই টুর্নামেন্টে।

আরও পড়ুন

×