ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ছবিতে ব্যালন ডি’অরের রাত, কারা জিতলেন পুরস্কার

ছবিতে ব্যালন ডি’অরের রাত, কারা জিতলেন পুরস্কার
×
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৬:৩১

ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। স্পেনের লামিন ইয়ামাল ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার। অন্যদিকে, মেয়েদের বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। গত মৌসুমে বার্সেলোনার চার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্প্যানিশ মিডফিল্ডার এ নিয়ে তৃতীয়বার জিতলেন পুরস্কারটি।

সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে কেইনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। ৩৩ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ডের হাতে এবার ব্যালন ডি’অর তুলে দেন দুইবারের এই পুরস্কারজয়ী ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো।

চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক এবারের ব্যালন ডি’অরের বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের-

ছেলেদের ব্যালন ডি’অর: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)- ছবি- এএফপি

মেয়েদের ব্যালন ডি’অর: অ্যালেক্সিস পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)- ছবি- এএফপি

ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় : লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)- ছবি- এএফপি

মেয়েদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: ভিকি লোপেজ (স্পেন ও বার্সেলোনা)- ছবি- এএফপি

সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)- ছবি- এএফপি

মেয়েদের ফুটবলে সেরা কোচ: পেরে রোমেউ (বার্সেলোনা)- ছবি- এএফপি

ছেলেদের ফুটবলে সেরা কোচ: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)- ছবি- এএফপি

ছেলেদের ফুটবলে সেরা গোলকিপার: উনাই সিমোন (স্পেন)- ছবি- এএফপি

মেয়েদের ফুটবলে সেরা গোলকিপার: কাতা কোল (বার্সেলোনা)- ছবি- এএফপি

ছেলেদের সেরা ক্লাব: পিএসজি (দলটির স্ট্রাইকার উসমান দেম্বেলে)- ছবি- এএফপি

মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা (দলটির সভাপতি হুয়ান লাপোর্তা)- ছবি- এএফপি

ছেলেদের সেরা স্ট্রাইকার: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)- ছবি- এএফপি

মেয়েদের সেরা স্ট্রাইকার: শার্লিন কোররাল (মেক্সিকো ও পাচুয়া)- ছবি- এএফপি

আরও পড়ুন

×