সাফের প্রচারে ফুটবল পায়ে সাবেকরা
ছবি- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১২:০১
গোলপোস্টের নিচে যিনি ছিলেন আস্থার প্রতীক, সেই আমিনুল হক কিনা পজিশন বদলে খেলেছেন মধ্যমাঠে! ২০০৩ সালে বাংলাদেশের সাফ জয়ের অন্যতম কারিগর ছিলেন আমিনুল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ ছাপিয়ে গতকাল রোববার তিনি ফিরে যান ফুটবলের সেই দিনগুলোতে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুধু আমিনুলই নন; আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্য থেকে শুরু করে জাহিদ পারভেজ, রোকনুজ্জামান কাঞ্চন, উজ্জ্বল, মামুনুল ইসলাম মামুন, ওয়ালি ফয়সালরাও ফুটবল নিয়ে নামেন। সবুজগালিচাতে অতীতের স্মৃতি রোমন্থন করেন তারা। ২০০৩ সাফজয়ী দল এবং ২০১০ এসএ গেমসে স্বর্ণজয়ী ফুটবল দলের মধ্যে হওয়া প্রীতি ম্যাচটি যেন মনে করিয়ে দিল ফুটবলে বাংলাদেশের অতীত সাফল্যের সেই গল্পগুলো। মূলত সাফ চ্যাম্পিয়নশিপের প্রচারণার অংশ হিসেবেই মিলিত হয়েছেন সাবেক খেলোয়াড়রা।
উত্তরসূরিদের আত্মবিশ্বাস বাড়াতে এক হয়েছেন সাবেকরা। যে লড়াইয়ে ২০১০ এসএ গেমস স্বর্ণজয়ী দল ২-১ গোলে হারিয়েছে ২০০৩ সাফজয়ী দলকে। কিন্তু জয়-পরাজয় ছাপিয়ে এটা হয়েছে এক মিলনমেলার মঞ্চ। যে মঞ্চ থেকে জামালদের নিয়ে নিজের স্বপ্নের কথা বলেছেন আমিনুল হক, ‘৫ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে এবং উৎসাহিত করতে আজ (রোববার) ২০০৩ ও ২০১০ সালের দুই চ্যাম্পিয়ন দল এই প্রদর্শনী
ম্যাচ খেলেছে।’
- বিষয় :
- সাফ চ্যাম্পিয়নশিপ
- আমিনুল হক