২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল চায় বাংলাদেশ
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৭:২২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১৭:২৭
২০৩১ বিশ্বকাপের গ্রুপ পর্বের পাশাপাশি অন্তত একটি সেমিফাইনাল আয়োজনের আশা করছে বাংলাদেশ। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এ নিয়ে চেষ্টা চালাচ্ছেন তারা।
ভারত ও বাংলাদেশ যৌথভাবে ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো কেবল বাংলাদেশে হতে পারে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'যৌথ আয়োজনের সিদ্ধান্ত আগে থেকেই নির্ধারিত। এখানে আমার কিংবা আমার বোর্ডের কোনো অবদান নেই। তবে আমি চেষ্টা করেছি, অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়।'
সেমিফাইনাল পাওয়া নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, 'আমি খুবই আশাবাদী, এ রকম কিছু একটা হবে। আইসিসি যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, তখন বিষয়টি পরিষ্কার হবে। একটি সেমিফাইনাল বাংলাদেশে আনতে পারলে সেটা খুব ভালো অর্জন হবে।'
- বিষয় :
- বাংলাদেশ ক্রিকেট
- ওয়ানডে বিশ্বকাপ