ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় আয়োজনের চেষ্টা বিসিবির

অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় আয়োজনের চেষ্টা বিসিবির
×
×

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৯:০৯

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা পাওয়ার লড়াইয়ে বড় ভূমিকায় থাকছে বাংলাদেশ। কারণ পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। নারীদের চূড়ান্ত বাছাইপর্ব হবে যুক্তরাষ্ট্রে।

সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের বাছাইপর্ব। আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, সব ম্যাচ ঢাকায় আয়োজনের চেষ্টা করবেন তারা। তার ভাষ্য, 'আমি মনে করি, বাংলাদেশের জন্য এটি দারুণ একটি অর্জন।'

অলিম্পিকে খেলবে ছয়টি দল, যার পাঁচটি ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে। বাকি একটি জায়গার জন্য আট দলের বাছাইপর্ব হবে। তামিম বলেন, বাংলাদেশ যেন আয়োজক হতে পারে, সে জন্য ভেন্যু নিয়ে গত তিন-চার মাস ধরে আলোচনা করছিলেন তিনি। অলিম্পিক বাছাইয়ের মতো ইভেন্ট বাংলাদেশে হওয়াকে তিনি অনেক বড় অর্জন হিসেবে দেখছেন।
 

আরও পড়ুন

×