উরুগুয়ের বিপক্ষেও খেলা হচ্ছে না নেইমারের
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২০ | ০৩:০৫
ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে নেইমার জুনিয়র, ফিপিতে কুতিনহো, ফ্যাবিনহো, ক্যাসেমিরো ছাড়াই মাঠে নামতে হচ্ছে ব্রাজিলের। করোনা আক্রান্ত হয়েছেন তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার গ্যাব্রিয়েল মেনিনো এবং ডিফেন্ডার এদের মিলিতাও। তারপরও নির্ভার ছিল ব্রাজিল। কারণ প্রতিপক্ষ ভেনেজুয়েলা। আর উরুগুয়ের বিপক্ষে নেইমারের ফেরার আশা তো ছিলই।
কিন্তু শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, উরুগুয়ের বিপক্ষেও খেলা হচ্ছে না ইনজুরি থেকে সেরে ওঠার পথে থাকা নেইমারের। তিনি ফিট হওয়ার পথে আছেন। কিন্তু ম্যাচ খেলার মতো অবস্থায় নেই। শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে সেলেকাওরা। চারদিন বাদে মন্টিভিডিয়োতে খেলবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে।
ওদিকে সাও পাওলোর দো মোরুম্বি স্টেডিয়ামের ম্যাচটির আগে চোটে ভুগছেন ব্রাজিলের লিঁও তরুণ ব্রুনো গিইমারেজ, এভারটনের অ্যালান, লিঁওর লুকাস পাকেটা, অ্যাথলেটিকোর ফিলিপে ও সেভিয়ার ডিফেন্ডার দিয়েগো কার্লোস। নেইমারহীন ব্রাজিলকে তাই গ্যাব্রিয়েল জেসুস ও রর্বাতো ফিরমিনোদের টানতে হবে।
নেইমারের ইনজুরি নিয়ে ব্রাজিলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আশাবাদী ছিলাম যে, নেইমারকে খেলতে পারবে। সেজন্য তাকে ব্রাজিলে আনা হয়েছিল। নেইমার অনেক উন্নতি করেছে। কিন্তু উরুগুয়ের বিপক্ষে বুধবারের ম্যাচে খেলার জন্য সে প্রস্তুত নয়। ব্রাজিল টিম স্টাফরা তাই তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।'
প্রথম দুই রাউন্ডে জয়ের পথে ৯ গোল করেছে তিতের দল। গোল ব্যবধানে এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষেও সেলেকাওরা। দলের এমন বেহাল অবস্থায় খুব বেশি দুশ্চিন্তা নেই ব্রাজিল শিবিরে। কারণ শুরুর দুই ম্যাচেই হেরেছে ভেনেজুয়েলা। ব্রাজিলের মুখোমুখি লড়াইয়েও ভালো অবস্থায় নেই ক্যারিবিয়ান অঞ্চলের দেশটি। ২৬ ম্যাচের মধ্যে ২১টিতেই জিতেছে ব্রাজিল, ভেনেজুয়েলা মাত্র ৩টিতে। তবে উরুগুয়ে ম্যাচে বড় পরীক্ষাই দিতে হবে তিতের শিষ্যদের।
